‘Received’ অপশনে প্রতিষ্ঠানটির কোনো সদস্যের ব্যবহৃত বা গ্রহণকৃত উপকরণের তথ্য দেখা যায়। এখানে পণ্যের নাম, ব্যবহৃত পরিমাণ, প্রদানের সময় এবং কে দিয়েছেন, কাকে দিয়েছেন —সব বিস্তারিতভাবে উল্লেখ থাকে। এর ফলে উপকরণ ব্যবহারে স্বচ্ছতা বজায় থাকে এবং ভুল বা চুরি হওয়ার সম্ভাবনা কমে যায়।


