অ্যাডমিন বাঁ-দিকের ড্রপ-ডাউন মেন্যু থেকে “Admissions/AddNew” ব্যবহার করে নতুন ছাত্র ভর্তি করতে পারবেন।

ভর্তির ফর্মে ছাত্রের নাম-ঠিকানা, অভিভাবকের তথ্য, আর কোন কোর্স ও ব্যাচে ভর্তি হবে—এই সব তথ্য নেওয়ার জন্য কিছু শূণ্যস্থান বা ফিল্ড রয়েছে।
নতুন ছাত্র ভর্তি করার জন্য কোচসিসে কমপক্ষে একটি কোর্স থাকা জরুরি। সেই কোর্সের জন্য নূন্যতম একটি ব্যাচও থাকতে হবে। কোচসিসে কীভাবে নতুন কোর্স ও ব্যাচ যোগ করতে হয়, তা জানতে এই ডকুমেন্টেশনের “Courses” এবং “Batches” অংশ দুটি দেখুন।
অ্যাডমিন একজন ছাত্র ও অভিভাবকের তথ্য এবং কোর্স-ব্যাচের বিবরণ নিচে দেখানো পদ্ধতিতে পূরণ করে ‘Save’ বাটনে ক্লিক করে ফর্মটি জমা দিতে পারবেন।

