এই অংশটি CoachSys অ্যাপে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ টুল, যা প্রতিষ্ঠানকে স্টাফদের জন্য অনুমতি বা অ্যাক্সেস লেভেল নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এই ফীচারটি নিশ্চিত করে যে, শুধুমাত্র প্রয়োজনীয় ব্যক্তিরাই নির্দিষ্ট ডেটা এবং ফাংশনালিটি অ্যাক্সেস করতে পারবে।
সহজভাবে বলা যায় পারমিশন গ্রুপ হলো যে কোনো বড় প্রতিষ্ঠানের স্টাফদের বিভিন্ন ডিপার্ট্মেন্ট এর মতো। , এখান থেকে বিভিন্ন ডিপার্ট্মেন্ট অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি দিয়ে নতুন গ্রুপ তৈরি করা যায়, এখানে ডিপার্ট্মেন্ট বলতে বোঝানো হচ্ছে যেমন- অ্যাকাউন্ট ডিপার্ট্মেন্ট, অপারেশান ডিপার্ট্মেন্ট ইত্যাদি।
এখানে তৈরি করা সমস্ত অনুমতি গ্রুপগুলির একটি তালিকা প্রদর্শিত হয়। প্রতিটি গ্রুপের জন্য তার Group Name (গ্রুপের নাম), Assigned Staffs (নিযুক্ত স্টাফ)-এর সংখ্যা এবং সেই গ্রুপের অধীনে থাকা Total Permissions (মোট অনুমতি) সংখ্যা উল্লেখ করা থাকে।
তালিকার ডানদিকে থাকা ‘Actions’ কলামে আপনি ‘View’ বা ‘Edit’ করার অপশন পাবেন, যার মাধ্যমে সেই গ্রুপের অন্তর্ভুক্ত স্টাফদের অনুমতির বিবরণ পরিবর্তন করা যায়। এছাড়াও, তালিকার ওপরে ডান দিকে থাকা প্লাস (+) চিহ্ন ব্যবহার করে এডমিনরা সহজেই নতুন পারমিশন গ্রুপ তৈরি করতে পারেন।

অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু ‘Add’ (যোগ করার) বা ‘Delete’ (মুছে ফেলার) অনুমতি নাও দেওয়া যেতে পারে।
সমস্ত প্রয়োজনীয় অনুমতি সঠিকভাবে চিহ্নিত করার পর, ‘Save’ (সংরক্ষণ করুন) বাটনে ক্লিক করে নতুন ইউজার গ্রুপটি সিস্টেমে যোগ করা হয়। এই গ্রুপটি পরবর্তীতে নতুন টিচার বা অন্যান্য স্টাফদের অ্যাসাইন করার জন্য ব্যবহার করা যেতে পারে।

