হেডগুলি মূলত আয় বা ব্যয়। তাই, অ্যাডমিনরা “Heads/Add New” অপশনে গিয়ে বিভিন্ন ধরনের হেড যোগ করতে পারবেন।
হেডের নাম যোগ করা এবং এর ধরন (ব্যয় বা আয়) বেছে নেওয়া বাধ্যতামূলক। এছাড়াও, ব্যবহারকারী এটি উপাদান (material) বা উপহার (gift) কিনা, তাও বেছে নিতে পারবেন। এই ক্ষেত্রে উপাদান বলতে লাইভ ক্লাসের জন্য প্রয়োজনীয় সামগ্রীকে বুঝাচ্ছে যেমনঃ কলম বা মার্কার, লেখার জন্য বোর্ড, ক্লাস কেন্দ্রিক কোন বস্তু যা ক্লাস নেয়ার সমইয় ব্যবহার করতে হয় ইত্যাদি। ঐচ্ছিকভাবে (Optionally) আপনি একটি প্যারেন্ট হেডও (Parent Head) বেছে নিতে পারবেন।

যদি কোনো আয় বা ব্যয় একটি নির্দিষ্ট সময় পর পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকে, তবে ‘Recurring’ অপশনের NO থেকে YES-এ ক্লিক করে তা সহজে সেট করা যাবে।

