Add New Leads

কোচসিস-এ নতুন যোগাযোগ (contacts) যোগ করার জন্য অ্যাডমিন “Leads /Add new” অপশনে যাবেন।

নতুন লীড বা যোগাযোগ সংরক্ষণ।
চিত্র : নতুন লীড বা যোগাযোগ সংরক্ষণ।

একসাথে যোগ (Bulk Add)

যোগাযোগ একসাথে (bulk) অথবা একটি একটি করে যোগ করা যায়। অ্যাডমিনিস্ট্রেটর ‘Bulk Import’ রেডিও বাঁটনটি বেছে নিতে পারেন এবং যোগাযোগের বিভাগও (Lead category) দিতে পারেন। যোগাযোগের বিভাগ সম্পর্কে আরও জানতে এই ডকুমেন্টেশনের “Lead Categories” অংশটি দেখুন। এরপর ব্যবহারকারী সেই স্প্রেডশীট ফাইলটি ইমপোর্ট করতে পারবেন, যেখানে সব যোগাযোগ দেওয়া আছে। স্প্রেডশীট ফাইলের জন্য, আপনাকে প্রথমে টেমপ্লেট স্প্রেডশীটটি ডাউনলোড করতে হবে এবং তাতে সব যোগাযোগ যোগ করতে হবে। নিচে দেখানো ‘New Contact’ ফর্মে থাকা “Download Template” বাঁটনে ক্লিক করে ব্যবহারকারী স্প্রেডশীট টেমপ্লেটটি ডাউনলোড করতে পারবেন। সব যোগাযোগ যোগ করার পরে, অ্যাডমিনিস্ট্রেটর সেই এক্সেল ফাইলটি কোচসিস-এ ইমপোর্ট করে ফর্মটি সংরক্ষণ (save) করতে পারবেন।

একসাথে একাধিক লীড যোগ।
চিত্র : একসাথে একাধিক লীড যোগ।

একটি একটি করে যোগ (Single Add)

নিচে দেখানো উপায়ে, একটি একটি করে যোগাযোগ যোগ করার জন্য অ্যাডমিন ‘Single Import’ রেডিও বাঁটনটি বেছে নিতে পারেন।

একটি করে লীড বা যোগাযোগ লিপিবদ্ধ।
চিত্র : একটি করে লীড বা যোগাযোগ লিপিবদ্ধ।
Was this page helpful?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *