কোচসিস-এর অ্যাডমিনিস্ট্রেটর যে সকল ছাত্রছাত্রীর বকেয়া (dues) আছে, তাদের ফোনে নোটিফিকেশন মেসেজ পাঠাতে পারবেন। এছাড়াও, নিচে দেখানো পদ্ধতিতে “Exclusion Days” (বাদ দেওয়ার দিন) এর সংখ্যা যোগ করতে পারবেন। আপনি “Exclusion Days” ফিল্ডে যে ক’দিন লিখবেন, সেই ক’দিনের মধ্যে যে ছাত্রছাত্রীরা বকেয়ার যেকোনো পরিমাণ অর্থ জমা দিয়েছেন, তারা এই নোটিফিকেশন মেসেজ পাবেন না।

যদি আমরা আরো সহজ করে বলি, তাহলে স্টুডেন্টদের ডিউ নোটিফিকেশন পাঠানোর সময় কোচসিসে এমন অপশন আছে যেখানে আপনি চাইলে গত ১ দিন বা ২ দিনের ভেতর কেউ কোনো বকেয়া পেমেন্ট করে থাকলে তার ডিউ থাকলেও মানবিক কারণে তার কাছে ডিউ নোটিফিকেশন না পাঠাতে পারেন, যেটা পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রিত হবে।

