এই মেন্যুটি আপনার ভর্তি হওয়া প্রতিষ্ঠানের সমস্ত অর্থ সংক্রান্ত লেনদেন এবং বিলের একটি সম্পূর্ণ বিবরণ দেখায়। মেন্যুর প্রধানত দুটি অংশ রয়েছে: ‘Admission Details’ এবং ‘Payment Details’।Admission Details (ভর্তির বিবরণ): এই অংশে আপনি আপনার বর্তমান কোর্স, ব্যাচ, এবং ভর্তি সংক্রান্ত মোট বিল (Total), পরিশোধ করা অর্থ (Paid), এবং বকেয়া (Due) অর্থের একটি সংক্ষিপ্ত হিসেব দেখতে পাবেন।

Payment Details (পেমেন্টের বিবরণ): এই অংশটি দুটি ভাগে বিভক্ত:
- All Bills (সমস্ত বিল): এখানে আপনার সমস্ত বিলের একটি তালিকা প্রদর্শিত হয়। প্রতিটি বিলের জন্য ভাউচার নম্বর, কোন কোর্সের জন্য বিল, পেমেন্টের ধরন, মাস ও বছরের মতো তথ্য দেওয়া থাকে। এছাড়া, আপনি প্রতিটি বিলের পাশে থাকা অ্যাকশন বাটনে ক্লিক করে সেই নির্দিষ্ট বিলের বিস্তারিত বিবরণ দেখতে পারবেন।
- Payout Bills (পরিষোধিত বিল): এই অংশে আপনি সেই সমস্ত বিলের তালিকা দেখতে পাবেন যেগুলি ইতোমধ্যে সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়েছে।
এই মেন্যুটির মাধ্যমে আপনি আপনার সমস্ত আর্থিক স্থিতি এবং বিলের তথ্য সহজেই এক নজরে যাচাই করে নিতে পারবেন।
