নিচে দেখানো “Gifts” অ্যাকশনটি ব্যবহার করে একজন ছাত্রের জন্য উপহার (Gifts) সংরক্ষণ করা যেতে পারে। সাধারণত অনেক কোচিং সেন্টার বিভিন্ন সময় কিছু অফারের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করানোর ব্যবস্থা করে থাকেন, এই ধরণের বিষয় মাথায় রেখে কোচসিস নিয়ে এলো উপহার ব্যবস্থা বা “Gifts” অপশন যাতে খুব সহজেই আপনি শিক্ষার্থীদের জন্য উপহার দিতে পারবেন। চেক-বক্সগুলিতে টিক দিয়ে ব্যবহারকারী ছাত্রের জন্য বিভিন্ন ধরনের উপহার বেছে নিতে পারবেন।


