নিচে দেখানো “Start live class session” অ্যাকশনটি (লাল বক্সের ভেতরের জায়গা) ব্যবহার করে অ্যাডমিনিস্ট্রেটররা লাইভ ক্লাসের সেশন শুরু করতে পারবেন।

ব্যবহারকারী লাইভ ক্লাস সেশন অপশনে ক্লিক করলে একটি পপ-আপ ডায়ালগ বক্স আসবে, যেখানে ভিডিও কনফারেন্সিং সার্ভিসের ধরন বেছে নিতে বলা হবে। আপনি কোচসিস-এর নিজস্ব সার্ভিস (built-in service) অথবা বাইরের কোনো সার্ভিস (external service) ব্যবহার করতে পারবেন।

যদি ব্যবহারকারী নিজস্ব সার্ভিস নিয়ে এগিয়ে যান, তাহলে তাকে প্রাথমিক ইন্সট্রাকশন পেজে নিয়ে যাওয়া হবে।

পেজের নিচে থাকা “Start Live Class” বাঁটনে ক্লিক করে অ্যাডমিন লাইভ ক্লাস শুরু করতে পারবেন। এটি নিচের ছবির মতো কোচসিস-এর মধ্যে একটি লাইভ ক্লাস সেশন চালু করবে।

